১
বসন্ত আওল রে !
মধুকর গুন গুন , অমুয়ামঞ্জরী
কানন ছাওল রে ।
শুন শুন সজনী হৃদয় প্রাণ মম
হরখে আকুল ভেল ,
জর জর রিঝসে দুখ জ্বালা সব
দূর দূর চলি গেল ।
মরমে বহই বসন্তসমীরণ ,
মরমে ফুটই ফুল ,
মরমকুঞ্জ'পর বোলই কুহু কুহু
অহরহ কোকিলকুল ।
সখি রে উছসত প্রেমভরে অব
ঢলঢল বিহ্বল প্রাণ ,
নিখিল জগত জনু হরখ - ভোর ভই
গায় রভসরসগান ।
বসন্তভূষণভূষিত ত্রিভুবন
কহিছে দুখিনী রাধা ,
কঁহি রে সো প্রিয় , কঁহি সো প্রিয়তম ,
হৃদিবসন্ত সো মাধা ?
ভানু কহত অতি গহন রয়ন অব ,
বসন্তসমীর শ্বাসে
মোদিত বিহ্বল চিত্তকুঞ্জতল
ফুল্ল বাসনা - বাসে ।
মধুকর গুন গুন , অমুয়ামঞ্জরী
কানন ছাওল রে ।
শুন শুন সজনী হৃদয় প্রাণ মম
হরখে আকুল ভেল ,
জর জর রিঝসে দুখ জ্বালা সব
দূর দূর চলি গেল ।
মরমে বহই বসন্তসমীরণ ,
মরমে ফুটই ফুল ,
মরমকুঞ্জ'পর বোলই কুহু কুহু
অহরহ কোকিলকুল ।
সখি রে উছসত প্রেমভরে অব
ঢলঢল বিহ্বল প্রাণ ,
নিখিল জগত জনু হরখ - ভোর ভই
গায় রভসরসগান ।
বসন্তভূষণভূষিত ত্রিভুবন
কহিছে দুখিনী রাধা ,
কঁহি রে সো প্রিয় , কঁহি সো প্রিয়তম ,
হৃদিবসন্ত সো মাধা ?
ভানু কহত অতি গহন রয়ন অব ,
বসন্তসমীর শ্বাসে
মোদিত বিহ্বল চিত্তকুঞ্জতল
ফুল্ল বাসনা - বাসে ।
২
শুনহ শুনহ বালিকা ,
রাখ কুসুমমালিকা ,
কুঞ্জ কুঞ্জ ফেরনু সখি শ্যামচন্দ্র নাহি রে ।
দুলই কুসুমমুঞ্জরী ,
ভমর ফিরই গুঞ্জরি ,
অলস যমুনা বহয়ি যায় ললিত গীত গাহি রে ।
শশিসনাথ যামিনী ,
বিরহবিধুর কামিনী ,
কুসুমহার ভইল ভার— হৃদয় তার দাহিছে ।
অধর উঠই কাঁপিয়া
সখিকরে কর আপিয়া ,
কুঞ্জভবনে পাপিয়া কাহে গীত গাহিছে ।
মৃদু সমীর সঞ্চলে
হরয়ি শিথিল অঞ্চলে ,
চকিত হৃদয় চঞ্চলে কাননপথ চাহি রে ।
কুঞ্জপানে হেরিয়া
অশ্রুবারি ডারিয়া
ভানু গায় শূন্যকুঞ্জ শ্যামচন্দ্র নাহি রে !
রাখ কুসুমমালিকা ,
কুঞ্জ কুঞ্জ ফেরনু সখি শ্যামচন্দ্র নাহি রে ।
দুলই কুসুমমুঞ্জরী ,
ভমর ফিরই গুঞ্জরি ,
অলস যমুনা বহয়ি যায় ললিত গীত গাহি রে ।
শশিসনাথ যামিনী ,
বিরহবিধুর কামিনী ,
কুসুমহার ভইল ভার— হৃদয় তার দাহিছে ।
অধর উঠই কাঁপিয়া
সখিকরে কর আপিয়া ,
কুঞ্জভবনে পাপিয়া কাহে গীত গাহিছে ।
মৃদু সমীর সঞ্চলে
হরয়ি শিথিল অঞ্চলে ,
চকিত হৃদয় চঞ্চলে কাননপথ চাহি রে ।
কুঞ্জপানে হেরিয়া
অশ্রুবারি ডারিয়া
ভানু গায় শূন্যকুঞ্জ শ্যামচন্দ্র নাহি রে !
৩
হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে ,
কন্ঠে বিমলিন মালা ।
বিরহবিষে দহি বহি গল রয়নী ,
নহি নহি আওল কালা ।
বুঝনু বুঝনু সখি বিফল বিফল সব ,
বিফল এ পীরিতি লেহা —
বিফল রে এ মঝু জীবন যৌবন ,
বিফল রে এ মঝু দেহা !
চল সখি গৃহ চল , মঞ্চ নয়নজল ,
চল সখি চল গৃহকাজে ,
মালতিমালা রাখহ বালা ,
ছি ছি সখি মরু মরু লাজে ।
সখি লো দারুণ আধিভরাতুর
এ তরুণ যৌবন মোর ,
সখি লো দারুণ প্রণয়হলাহল
জীবন করল অঘোর ।
তৃষিত প্রাণ মম দিবসযামিনী
শ্যামক দরশন আশে ,
আকুল জীবন থেহ ন মানে ,
অহরহ জ্বলত হুতাশে ।
সজনি , সত্য কহি তোয় ,
খোয়াব কব হম শ্যামক প্রেম
সদা ডর লাগয়ে মোয় ।
হিয়ে হিয়ে অব রাখত মাধব ,
সো দিন আসব সখি রে -
বাত ন বোলবে , বদন ন হেরবে ,
মরিব হলাহল ভখি রে ।
ঐস বৃথা ভয় না কর বালা ,
ভানু নিবেদয় চরণে ,
সুজনক পীরিতি নৌতুন নিতি নিতি ,
নহি টুটে জীবনমরণে ।
বিরহ সাথি করি সজনী রাধা
রজনী করত হি ভোর ।
একলি নিরল বিরল পর বৈঠত
নিরখত যমুনা-পানে ,
বরখত অশ্রু , বচন নহি নিকসত ,
পরান থেহ ন মানে ।
গহনতিমির নিশি ঝিল্লিমুখর দিশি
শূন্য কদমতরুমূলে ,
ভূমিশয়ন-'পর আকুল কুন্তল ,
কাঁদই আপন ভুলে ।
মুগধ মৃগীসম চমকি উঠই কভু
পরিহরি সব গৃহকাজে
চাহি শূন্য-'পর কহে করুণস্বর—
বাজে রে বাঁশরি বাজে ।
নিঠুর শ্যাম রে , কৈসন অব তুঁহু
রহই দূর মথুরায় —
রয়ন নিদারুণ কৈসন যাপসি,
কৈস দিবস তব যায় !
কৈস মিটাওসি প্রেমপিপাসা,
কঁহা বজাওসি বাঁশি ?
পীতবাস তুঁহু কথি রে ছোড়লি ,
কন্ঠে বিমলিন মালা ।
বিরহবিষে দহি বহি গল রয়নী ,
নহি নহি আওল কালা ।
বুঝনু বুঝনু সখি বিফল বিফল সব ,
বিফল এ পীরিতি লেহা —
বিফল রে এ মঝু জীবন যৌবন ,
বিফল রে এ মঝু দেহা !
চল সখি গৃহ চল , মঞ্চ নয়নজল ,
চল সখি চল গৃহকাজে ,
মালতিমালা রাখহ বালা ,
ছি ছি সখি মরু মরু লাজে ।
সখি লো দারুণ আধিভরাতুর
এ তরুণ যৌবন মোর ,
সখি লো দারুণ প্রণয়হলাহল
জীবন করল অঘোর ।
তৃষিত প্রাণ মম দিবসযামিনী
শ্যামক দরশন আশে ,
আকুল জীবন থেহ ন মানে ,
অহরহ জ্বলত হুতাশে ।
সজনি , সত্য কহি তোয় ,
খোয়াব কব হম শ্যামক প্রেম
সদা ডর লাগয়ে মোয় ।
হিয়ে হিয়ে অব রাখত মাধব ,
সো দিন আসব সখি রে -
বাত ন বোলবে , বদন ন হেরবে ,
মরিব হলাহল ভখি রে ।
ঐস বৃথা ভয় না কর বালা ,
ভানু নিবেদয় চরণে ,
সুজনক পীরিতি নৌতুন নিতি নিতি ,
নহি টুটে জীবনমরণে ।
৪
শ্যাম রে , নিপট কঠিন মন তোর । বিরহ সাথি করি সজনী রাধা
রজনী করত হি ভোর ।
একলি নিরল বিরল পর বৈঠত
নিরখত যমুনা-পানে ,
বরখত অশ্রু , বচন নহি নিকসত ,
পরান থেহ ন মানে ।
গহনতিমির নিশি ঝিল্লিমুখর দিশি
শূন্য কদমতরুমূলে ,
ভূমিশয়ন-'পর আকুল কুন্তল ,
কাঁদই আপন ভুলে ।
মুগধ মৃগীসম চমকি উঠই কভু
পরিহরি সব গৃহকাজে
চাহি শূন্য-'পর কহে করুণস্বর—
বাজে রে বাঁশরি বাজে ।
নিঠুর শ্যাম রে , কৈসন অব তুঁহু
রহই দূর মথুরায় —
রয়ন নিদারুণ কৈসন যাপসি,
কৈস দিবস তব যায় !
কৈস মিটাওসি প্রেমপিপাসা,
কঁহা বজাওসি বাঁশি ?
পীতবাস তুঁহু কথি রে ছোড়লি ,
৫
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহু চাহিয়া ,
মৃদুলগমন শ্যাম আওয়ে
মৃদুল গান গাহিয়া ।
পিনহ ঝটিত কুসুমহার ,
পিনহ নীল আঙিয়া ।
সুন্দরি সিন্দূর দেকে
সীঁথি করহ রাঙিয়া ।
সহচরি সব নাচ নাচ
মিলন - গীতি গাও রে ,
চঞ্চল মঞ্জীর - রাব
কুঞ্জগগন ছাও রে ।
সজনি অব উজার মঁদির
কনকদীপ জ্বালিয়া ,
সুরভি করহ কুঞ্জভবন
গন্ধসলিল ঢালিয়া ।
মল্লিকা চমেলী বেলি
কুসুম তুলহ বালিকা ,
গাঁথ যূথি , গাঁথ জাতি ,
গাঁথ বকুল - মালিকা ।
তৃষিতনয়ন ভানুসিংহ
কুঞ্জপথম চাহিয়া
মৃদুল গমন শ্যাম আওয়ে ,
মৃদুল গান গাহিয়া ।
দেখ অবহু চাহিয়া ,
মৃদুলগমন শ্যাম আওয়ে
মৃদুল গান গাহিয়া ।
পিনহ ঝটিত কুসুমহার ,
পিনহ নীল আঙিয়া ।
সুন্দরি সিন্দূর দেকে
সীঁথি করহ রাঙিয়া ।
সহচরি সব নাচ নাচ
মিলন - গীতি গাও রে ,
চঞ্চল মঞ্জীর - রাব
কুঞ্জগগন ছাও রে ।
সজনি অব উজার মঁদির
কনকদীপ জ্বালিয়া ,
সুরভি করহ কুঞ্জভবন
গন্ধসলিল ঢালিয়া ।
মল্লিকা চমেলী বেলি
কুসুম তুলহ বালিকা ,
গাঁথ যূথি , গাঁথ জাতি ,
গাঁথ বকুল - মালিকা ।
তৃষিতনয়ন ভানুসিংহ
কুঞ্জপথম চাহিয়া
মৃদুল গমন শ্যাম আওয়ে ,
মৃদুল গান গাহিয়া ।
৬
বঁধুয়া , হিয়া'পর আও রে ,
মিঠি মিঠি হাসয়ি , মৃদু মধু ভাষয়ি ,
হমার মুখ'পর চাও রে !
যুগযুগসম কত দিবস বহয়ি গল ,
শ্যাম তু আওলি না ,
চন্দ্র - উজর মধু - মধুর কুঞ্জ'পর
মুরলি বজাওলি না !
লয়ি গলি সাথ বয়ানক হাস রে ,
লয়ি গলি নয়নআনন্দ !
শূন্য কুঞ্জবন , শূন্য হৃদয়মন ,
কঁহি তব ও মুখচন্দ ?
ইথি ছিল আকুল গোপনয়নজল ,
কথি ছিল ও তব হাসি ?
ইথি ছিল নীরব বংশীবটতট ,
কথি ছিল ও তব বাঁশি ;
তুঝ মুখ চাহয়ি শতযুগভর দুখ
নিমিখে ভেল অবসান ।
লেশ হাসি তুঝ দূর করল রে
সকল মান - অভিমান ।
ধন্য ধন্য রে ভানু গাহিছে
প্রেমক নাহিক ওর ।
হরখে পুলকিত জগত - চরাচর
দুঁহুক প্রেমরস ভোর ।
মিঠি মিঠি হাসয়ি , মৃদু মধু ভাষয়ি ,
হমার মুখ'পর চাও রে !
যুগযুগসম কত দিবস বহয়ি গল ,
শ্যাম তু আওলি না ,
চন্দ্র - উজর মধু - মধুর কুঞ্জ'পর
মুরলি বজাওলি না !
লয়ি গলি সাথ বয়ানক হাস রে ,
লয়ি গলি নয়নআনন্দ !
শূন্য কুঞ্জবন , শূন্য হৃদয়মন ,
কঁহি তব ও মুখচন্দ ?
ইথি ছিল আকুল গোপনয়নজল ,
কথি ছিল ও তব হাসি ?
ইথি ছিল নীরব বংশীবটতট ,
কথি ছিল ও তব বাঁশি ;
তুঝ মুখ চাহয়ি শতযুগভর দুখ
নিমিখে ভেল অবসান ।
লেশ হাসি তুঝ দূর করল রে
সকল মান - অভিমান ।
ধন্য ধন্য রে ভানু গাহিছে
প্রেমক নাহিক ওর ।
হরখে পুলকিত জগত - চরাচর
দুঁহুক প্রেমরস ভোর ।
৭
শুন সখি , বাজত বাঁশি
গভীর রজনী , উজল কুঞ্জপথ ,
চন্দ্রম ডারত হাসি ।
দক্ষিণপবনে কম্পিত তরুগণ ,
তম্ভিত যমুনাবারি ,
কুসুমসুবাস উদাস ভইল , সখি ,
উদাস হৃদয় হমারি ।
বিগলিত মরম , চরণ খলিতগতি ,
শরম ভরম গয়ি দূর ,
নয়ন বারিভর , গরগর অন্তর ,
হৃদয় পুলকপরিপূর ।
কহ সখি , কহ সখি , মিনতি রাখ সখি ,
সো কি হমারই শ্যাম ?
মধুর কাননে মধুর বাঁশরি
বজায় হমারি নাম ?
কত কত যুগ সখি , পুণ্য করনু হম ,
দেবত করনু ধেয়ান ,
তব ত মিলল সখি , শ্যামরতন মম ,
শ্যাম পরানক প্রাণ ।
শ্যাম রে ,
শুনত শুনত তব মোহন বাঁশি ,
জপত জপত তব নামে ,
সাধ ভইল ময় দেহ ডুবায়ব
চাঁদউজল যমুনামে !
‘ চলহ তুরিত গতি শ্যাম চকিত অতি ,
ধরহ সখীজন হাত ,
নীদমগন মহী , ভয় ডর কছু নহি ,
ভানু চলে তব সাথ । '
গভীর রজনী , উজল কুঞ্জপথ ,
চন্দ্রম ডারত হাসি ।
দক্ষিণপবনে কম্পিত তরুগণ ,
তম্ভিত যমুনাবারি ,
কুসুমসুবাস উদাস ভইল , সখি ,
উদাস হৃদয় হমারি ।
বিগলিত মরম , চরণ খলিতগতি ,
শরম ভরম গয়ি দূর ,
নয়ন বারিভর , গরগর অন্তর ,
হৃদয় পুলকপরিপূর ।
কহ সখি , কহ সখি , মিনতি রাখ সখি ,
সো কি হমারই শ্যাম ?
মধুর কাননে মধুর বাঁশরি
বজায় হমারি নাম ?
কত কত যুগ সখি , পুণ্য করনু হম ,
দেবত করনু ধেয়ান ,
তব ত মিলল সখি , শ্যামরতন মম ,
শ্যাম পরানক প্রাণ ।
শ্যাম রে ,
শুনত শুনত তব মোহন বাঁশি ,
জপত জপত তব নামে ,
সাধ ভইল ময় দেহ ডুবায়ব
চাঁদউজল যমুনামে !
‘ চলহ তুরিত গতি শ্যাম চকিত অতি ,
ধরহ সখীজন হাত ,
নীদমগন মহী , ভয় ডর কছু নহি ,
ভানু চলে তব সাথ । '
৮
গহন কুসুমকুঞ্জমাঝে
মৃদুল মধুর বংশি বাজে ,
বিসরি ত্রাস - লোকলাজে
সজনি , আও আও লো ।
অঙ্গে চারু নীল বাস ,
হৃদয়ে প্রণয়কুসুমরাশ ,
হরিণনেত্রে বিমল হাস ,
কুঞ্জবনমে আও লো ।
ঢালে কুসুম সুরভভার ,
ঢালে বিহগ সুরবসার ,
ঢালে ইন্দু অমৃতধার
বিমল রজত ভাতি রে ।
মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে ,
অযুত কুসুম কুঞ্জে কুঞ্জে ,
ফুটল সজনি , পুঞ্জে পুঞ্জে
বকুল যূথি জাতি রে ।
দেখ সজনি , শ্যামরায়
নয়নে প্রেম উথল যায় ,
মধুর বদন অমৃতসদন
চন্দ্রমায় নিন্দিছে ।
আও আও সজনিবৃন্দ ,
হেরব সখি শ্রীগোবিন্দ,
শ্যামকো পদারবিন্দ
ভানুসিংহ বন্দিছে ।
মৃদুল মধুর বংশি বাজে ,
বিসরি ত্রাস - লোকলাজে
সজনি , আও আও লো ।
অঙ্গে চারু নীল বাস ,
হৃদয়ে প্রণয়কুসুমরাশ ,
হরিণনেত্রে বিমল হাস ,
কুঞ্জবনমে আও লো ।
ঢালে কুসুম সুরভভার ,
ঢালে বিহগ সুরবসার ,
ঢালে ইন্দু অমৃতধার
বিমল রজত ভাতি রে ।
মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে ,
অযুত কুসুম কুঞ্জে কুঞ্জে ,
ফুটল সজনি , পুঞ্জে পুঞ্জে
বকুল যূথি জাতি রে ।
দেখ সজনি , শ্যামরায়
নয়নে প্রেম উথল যায় ,
মধুর বদন অমৃতসদন
চন্দ্রমায় নিন্দিছে ।
আও আও সজনিবৃন্দ ,
হেরব সখি শ্রীগোবিন্দ,
শ্যামকো পদারবিন্দ
ভানুসিংহ বন্দিছে ।
৯
সতিমির রজনী , সচকিত সজনী,
শূন্য নিকুঞ্জঅরণ্য ।
কলয়িত মলয়ে , সুবিজন নিলয়ে
বালা বিরহবিষণ্ন !
নীল আকাশে তারক ভাসে ,
যমুনা গাওত গান ,
পাদপ মরমর , নির্ঝর ঝরঝর,
কুসুমিত বল্লিবিতান ।
তৃষিত নয়ানে বনপথপানে
নিরখে ব্যাকুল বালা ,
দেখ না পাওয়ে , আঁখ ফিরাওয়ে,
গাঁথে বনফুলমালা ।
সহসা রাধা চাহল সচকিত,
দূরে খেপল মালা ,
কহল - সজনি শুন , বাঁশরি বাজে,
কুঞ্জে আওল কালা ।
চকিত গহন নিশি , দূর দূর দিশি
বাজত বাঁশি সুতানে ।
কন্ঠ মিলাওল ঢলঢল যমুনা
কল কল কল্লোলগানে ।
ভণে ভানু , অব শুন গো কানু
পিয়াসিত গোপিনী প্রাণ ।
তোঁহার পীরিত বিমল অমৃতরস
হরষে করবে পান ।
শূন্য নিকুঞ্জঅরণ্য ।
কলয়িত মলয়ে , সুবিজন নিলয়ে
বালা বিরহবিষণ্ন !
নীল আকাশে তারক ভাসে ,
যমুনা গাওত গান ,
পাদপ মরমর , নির্ঝর ঝরঝর,
কুসুমিত বল্লিবিতান ।
তৃষিত নয়ানে বনপথপানে
নিরখে ব্যাকুল বালা ,
দেখ না পাওয়ে , আঁখ ফিরাওয়ে,
গাঁথে বনফুলমালা ।
সহসা রাধা চাহল সচকিত,
দূরে খেপল মালা ,
কহল - সজনি শুন , বাঁশরি বাজে,
কুঞ্জে আওল কালা ।
চকিত গহন নিশি , দূর দূর দিশি
বাজত বাঁশি সুতানে ।
কন্ঠ মিলাওল ঢলঢল যমুনা
কল কল কল্লোলগানে ।
ভণে ভানু , অব শুন গো কানু
পিয়াসিত গোপিনী প্রাণ ।
তোঁহার পীরিত বিমল অমৃতরস
হরষে করবে পান ।
১০
বজাও রে মোহন বাঁশি ।
সারা দিবসক বিরহদহনদুখ ,
মরমক তিয়াষ নাশি ।
রিঝমনভেদন বাঁশরিবাদন
কঁহা শিখলি রে কান ?
হানে থিরথির মরমঅবশকর
লহু লহু মধুময় বাণ ।
ধসধস করতহ উরহ বিয়াকুলু ,
ঢুলু ঢুলু অবশনয়ান ;
কত কত বরষক বাত সোঁয়ারয় ,
অধীর করয় পরান ।
কত শত আশা পূরল না বঁধু ,
কত সুখ করল পয়ান ।
পহু গো কত শত পীরিতযাতন
হিয়ে বিঁধাওল বাণ ।
হৃদয় উদাসয় , নয়ন উছাসয়
দারুণ মধুময় গান ।
সাধ যায় বঁধূ , যমুনাবারিম
ডারিব দগধপরান ।
সাধ যায় পহু , রাখি চরণ তব
হৃদয়মাঝ হৃদয়েশ ,
হৃদয়জুড়াওন বদনচন্দ্র তব
হেরব জীবনশেষ ।
সাধ যায়, ইহ চন্দ্রমকিরণে
কুসুমিত কুঞ্জবিতানে
বসন্তবায়ে প্রাণ মিশায়ব
বাঁশিক সুমধুর গানে ।
প্রাণ ভৈবে মঝু বেণুগীতময় ,
রাধাময় তব বেণু ।
জয় জয় মাধব , জয় জয় রাধা ,
চরণে প্রণমে ভানু ।
সারা দিবসক বিরহদহনদুখ ,
মরমক তিয়াষ নাশি ।
রিঝমনভেদন বাঁশরিবাদন
কঁহা শিখলি রে কান ?
হানে থিরথির মরমঅবশকর
লহু লহু মধুময় বাণ ।
ধসধস করতহ উরহ বিয়াকুলু ,
ঢুলু ঢুলু অবশনয়ান ;
কত কত বরষক বাত সোঁয়ারয় ,
অধীর করয় পরান ।
কত শত আশা পূরল না বঁধু ,
কত সুখ করল পয়ান ।
পহু গো কত শত পীরিতযাতন
হিয়ে বিঁধাওল বাণ ।
হৃদয় উদাসয় , নয়ন উছাসয়
দারুণ মধুময় গান ।
সাধ যায় বঁধূ , যমুনাবারিম
ডারিব দগধপরান ।
সাধ যায় পহু , রাখি চরণ তব
হৃদয়মাঝ হৃদয়েশ ,
হৃদয়জুড়াওন বদনচন্দ্র তব
হেরব জীবনশেষ ।
সাধ যায়, ইহ চন্দ্রমকিরণে
কুসুমিত কুঞ্জবিতানে
বসন্তবায়ে প্রাণ মিশায়ব
বাঁশিক সুমধুর গানে ।
প্রাণ ভৈবে মঝু বেণুগীতময় ,
রাধাময় তব বেণু ।
জয় জয় মাধব , জয় জয় রাধা ,
চরণে প্রণমে ভানু ।
১১
আজু সখি , মুহু মুহু
গাহে পিক কুহু কুহু ,
কুঞ্জবনে দুঁহু দুঁহু
দোঁহার পানে চায় ।
যুবনমদবিলসিত
পুলকে হিয়া উলসিত ,
অবশ তনু অলসিত
মূরছি জনু যায় ।
আজু মধু চাঁদনী
প্রাণউনমাদনী ,
শিথিল সব বাঁধনী ,
শিথিল ভই লাজ ।
বচন মৃদু মরমর,
কাঁপে রিঝ থরথর ,
শিহরে তনু জরজর
কুসুমবনমাঝ ।
মলয় মৃদু কলয়িছে ,
চরণ নহি চলয়িছে ,
বচন মুহু খলয়িছে ,
অঞ্চল লুটায় ।
আধফুট শতদল
বায়ুভরে টলমল
আঁখি জনু ঢলঢল
চাহিতে নাহি চায় ।
অলকে ফুল কাঁপয়ি
কপোলে পড়ে ঝাঁপয়ি ,
মধু-অনলে তাপয়ি ,
খসয়ি পড়ু পায় ।
ঝরই শিরে ফুলদল ,
যমুনা বহে কলকল ,
হাসে শশি ঢলঢল —
ভানু মরি যায় ।
গাহে পিক কুহু কুহু ,
কুঞ্জবনে দুঁহু দুঁহু
দোঁহার পানে চায় ।
যুবনমদবিলসিত
পুলকে হিয়া উলসিত ,
অবশ তনু অলসিত
মূরছি জনু যায় ।
আজু মধু চাঁদনী
প্রাণউনমাদনী ,
শিথিল সব বাঁধনী ,
শিথিল ভই লাজ ।
বচন মৃদু মরমর,
কাঁপে রিঝ থরথর ,
শিহরে তনু জরজর
কুসুমবনমাঝ ।
মলয় মৃদু কলয়িছে ,
চরণ নহি চলয়িছে ,
বচন মুহু খলয়িছে ,
অঞ্চল লুটায় ।
আধফুট শতদল
বায়ুভরে টলমল
আঁখি জনু ঢলঢল
চাহিতে নাহি চায় ।
অলকে ফুল কাঁপয়ি
কপোলে পড়ে ঝাঁপয়ি ,
মধু-অনলে তাপয়ি ,
খসয়ি পড়ু পায় ।
ঝরই শিরে ফুলদল ,
যমুনা বহে কলকল ,
হাসে শশি ঢলঢল —
ভানু মরি যায় ।
১২
শ্যাম , মুখে তব মধুর অধরমে
হাস বিকশিত কায় ?
কোন স্বপন অব দেখত মাধব ,
কহবে কোন হমায় !
নীদমেঘ'পর স্বপনবিজলিসম
রাধা বিলসত হাসি ।
শ্যাম , শ্যাম মম , কৈসে শোধব
তুঁহুক প্রেমঋণরাশি ।
বিহঙ্গ , কাহ তু বোলন লাগলি ?
শ্যাম ঘুমায় হমারা !
রহ রহ চন্দ্রম , ঢাল ঢাল তব
শীতল জোছনধারা ।
তারকমালিনী সুন্দর যামিনী
অবহুঁ ন যাও রে ভাগি ,
নিরদয় রবি , অব কাহ তু আওলি,
জ্বাললি বিরহক আগি ।
ভানু কহত—অব রবি অতি নিষ্ঠুর
নলিনমিলনঅভিলাষে
কত নরনারীক মিলন টুটাওত,
ডারত বিরহহুতাশে ।
হাস বিকশিত কায় ?
কোন স্বপন অব দেখত মাধব ,
কহবে কোন হমায় !
নীদমেঘ'পর স্বপনবিজলিসম
রাধা বিলসত হাসি ।
শ্যাম , শ্যাম মম , কৈসে শোধব
তুঁহুক প্রেমঋণরাশি ।
বিহঙ্গ , কাহ তু বোলন লাগলি ?
শ্যাম ঘুমায় হমারা !
রহ রহ চন্দ্রম , ঢাল ঢাল তব
শীতল জোছনধারা ।
তারকমালিনী সুন্দর যামিনী
অবহুঁ ন যাও রে ভাগি ,
নিরদয় রবি , অব কাহ তু আওলি,
জ্বাললি বিরহক আগি ।
ভানু কহত—অব রবি অতি নিষ্ঠুর
নলিনমিলনঅভিলাষে
কত নরনারীক মিলন টুটাওত,
ডারত বিরহহুতাশে ।
১৩
সজনি গো ,
শাঙন গগনে ঘোর ঘনঘটা
নিশীথযামিনী রে ।
কুঞ্জপথে সখি , কৈসে যাওব
অবলা কামিনী রে ।
উন্মদ পবনে যমুনা তর্জিত ,
ঘন ঘন গর্জিত মেহ ।
দমকত বিদ্যুত , পথতরু লুন্ঠত ,
থরহর কম্পত দেহ ।
ঘন ঘন রিম্ ঝিম্ রিম্ ঝিম্ রিম্ ঝিম্
বরখত নীরদপুঞ্জ ।
ঘোর গহন ঘন তালতমালে
নিবিড় তিমিরময় কুঞ্জ ।
বোল ত সজনী , এ দুরুযোগে
কুঞ্জে নিরদয় কান
দারুণ বাঁশী কাহ বজায়ত
সকরুণ রাধা নাম ।
সজনি ,
মোতিম হারে বেশ বনা দে ,
সীঁথি লগা দে ভালে ।
উরহি বিলোলিত শিথিল চিকুর মম
বাঁধহ মালত মালে
খোল দুয়ার ত্বরা করি সখি রে ,
ছোড় সকল ভয়লাজে —
হৃদয় বিহগসম ঝটপট করত হি
পঞ্জরপিঞ্জরমাঝে ।
গহন রয়নমে ন যাও বালা
নওলকিশোরক পাশ —
গরজে ঘন ঘন , বহু ডর পাওব ,
কহে ভানু তব দাস ।
শাঙন গগনে ঘোর ঘনঘটা
নিশীথযামিনী রে ।
কুঞ্জপথে সখি , কৈসে যাওব
অবলা কামিনী রে ।
উন্মদ পবনে যমুনা তর্জিত ,
ঘন ঘন গর্জিত মেহ ।
দমকত বিদ্যুত , পথতরু লুন্ঠত ,
থরহর কম্পত দেহ ।
ঘন ঘন রিম্ ঝিম্ রিম্ ঝিম্ রিম্ ঝিম্
বরখত নীরদপুঞ্জ ।
ঘোর গহন ঘন তালতমালে
নিবিড় তিমিরময় কুঞ্জ ।
বোল ত সজনী , এ দুরুযোগে
কুঞ্জে নিরদয় কান
দারুণ বাঁশী কাহ বজায়ত
সকরুণ রাধা নাম ।
সজনি ,
মোতিম হারে বেশ বনা দে ,
সীঁথি লগা দে ভালে ।
উরহি বিলোলিত শিথিল চিকুর মম
বাঁধহ মালত মালে
খোল দুয়ার ত্বরা করি সখি রে ,
ছোড় সকল ভয়লাজে —
হৃদয় বিহগসম ঝটপট করত হি
পঞ্জরপিঞ্জরমাঝে ।
গহন রয়নমে ন যাও বালা
নওলকিশোরক পাশ —
গরজে ঘন ঘন , বহু ডর পাওব ,
কহে ভানু তব দাস ।
১৪
বাদরবরখন নীরদগরজন
বিজুলী চমকন ঘোর ,
উপেখই কৈছে আও তু কুঞ্জে
নিতি নিতি , মাধব মোর ।
ঘন ঘন চপলা চমকয় যব পহু ,
বজরপাত যব হোয় ,
তুঁহুক বাত তব সমরয়ি প্রিয়তম ,
ডর অতি লাগত মোয় ।
অঙ্গবসন তব ভীঁখত মাধব ,
ঘন ঘন বরখত মেহ —
ক্ষুদ্র বালি হম , হমকো লাগয়
কাহ উপেখবি দেহ ?
বইস বইস পহু , কুসুমশয়ন'পর
পদযুগ দেহ পসারি —
সিক্ত চরণ তব মোছব যতনে —
কুন্তলভার উঘারি ।
শ্রান্ত অঙ্গ তব হে ব্রজসুন্দর ,
রাখ বক্ষ -' পর মোর ,
তনু তব ঘেরব পুলকিত পরশে
বাহুমৃণালক ডোর ।
ভানু কহে বৃকভানুনন্দিনী ,
প্রেমসিন্ধু মম কালা ,
তোঁহার লাগয় , প্রেমক লাগয়
সব কছু সহবে জ্বালা ।
বিজুলী চমকন ঘোর ,
উপেখই কৈছে আও তু কুঞ্জে
নিতি নিতি , মাধব মোর ।
ঘন ঘন চপলা চমকয় যব পহু ,
বজরপাত যব হোয় ,
তুঁহুক বাত তব সমরয়ি প্রিয়তম ,
ডর অতি লাগত মোয় ।
অঙ্গবসন তব ভীঁখত মাধব ,
ঘন ঘন বরখত মেহ —
ক্ষুদ্র বালি হম , হমকো লাগয়
কাহ উপেখবি দেহ ?
বইস বইস পহু , কুসুমশয়ন'পর
পদযুগ দেহ পসারি —
সিক্ত চরণ তব মোছব যতনে —
কুন্তলভার উঘারি ।
শ্রান্ত অঙ্গ তব হে ব্রজসুন্দর ,
রাখ বক্ষ -' পর মোর ,
তনু তব ঘেরব পুলকিত পরশে
বাহুমৃণালক ডোর ।
ভানু কহে বৃকভানুনন্দিনী ,
প্রেমসিন্ধু মম কালা ,
তোঁহার লাগয় , প্রেমক লাগয়
সব কছু সহবে জ্বালা ।
১৫
মাধব , না কহ আদরবাণী ,
না কর প্রেমক নাম ।
জানয়ি মুঝকো অবলা সরলা
ছলনা না কর শ্যাম ।
কপট , কাহ তুঁহু ঝূট বোলসি ,
পীরিত করসি তু মোয় ?
ভালে ভালে হম অলপে চিহ্ননু ,
না পতিয়াব রে তোয় ।
ছিদল তরীসম কপট প্রেম'পর
ডারনু যব মনপ্রাণ ,
ডুবনু ডুবনু রে ঘোর সায়রে
অব কুত নাহিক ত্রাণ ।
মাধব , কঠোর বাত হমারা
মনে লাগল কি তোর ?
মাধব , কাহ তু মলিন করলি মুখ ,
ক্ষমহ গো কুবচন মোর !
নিদয় বাত অব কবহুঁ ন বোলব ,
তুঁহু মম প্রাণক প্রাণ ।
অতিশয় নির্মম ব্যথিনু হিয়া তব
ছোড়য়ি কুবচনবাণ
মিটল মান অব — ভানু হাসতহি
হেরই পীরিতলীলা ।
কভু অভিমানিনী , আদরিণী কভু
পীরিতিসাগর বালা ।
না কর প্রেমক নাম ।
জানয়ি মুঝকো অবলা সরলা
ছলনা না কর শ্যাম ।
কপট , কাহ তুঁহু ঝূট বোলসি ,
পীরিত করসি তু মোয় ?
ভালে ভালে হম অলপে চিহ্ননু ,
না পতিয়াব রে তোয় ।
ছিদল তরীসম কপট প্রেম'পর
ডারনু যব মনপ্রাণ ,
ডুবনু ডুবনু রে ঘোর সায়রে
অব কুত নাহিক ত্রাণ ।
মাধব , কঠোর বাত হমারা
মনে লাগল কি তোর ?
মাধব , কাহ তু মলিন করলি মুখ ,
ক্ষমহ গো কুবচন মোর !
নিদয় বাত অব কবহুঁ ন বোলব ,
তুঁহু মম প্রাণক প্রাণ ।
অতিশয় নির্মম ব্যথিনু হিয়া তব
ছোড়য়ি কুবচনবাণ
মিটল মান অব — ভানু হাসতহি
হেরই পীরিতলীলা ।
কভু অভিমানিনী , আদরিণী কভু
পীরিতিসাগর বালা ।
১৬
সখি লো , সখি লো , নিকরুণ মাধব
মথুরাপুর যব যায়
করল বিষম পণ মানিনী রাধা ,
রোয়বে না সো , না দিবে বাধা —
কঠিনহিয়া সই , হাসয়ি হাসয়ি
শ্যামক করব বিদায় ।
মৃদু মৃদু গমনে আওল মাধা ,
বয়নপান তছু চাহল রাধা ,
চাহয়ি রহল স চাহয়ি রহল ,
দন্ড দন্ড সখি , চাহয়ি রহল ,
মন্দ মন্দ সখি , নয়নে বহল
বিন্দু বিন্দু জলধার ।
মৃদু মৃদু হাসে বৈঠল পাশে ,
কহল শ্যাম কত মৃদু মধু ভাষে ,
টুটয়ি গইল পণ , টুটইল মান ,
গদগদ আকুলব্যাকুলপ্রাণ ,
ফুকরয়ি উছসয়ি কাঁদল রাধা ,
গদগদ ভাষ নিকাশল আধা ,
শ্যামক চরণে বাহু পসারি ,
কহল — শ্যাম রে , শ্যাম হমারি ,
রহ তুঁহু , রহ তুঁহু , বঁধু গো , রহ তুঁহু ,
অনুখন সাথ সাথ রে রহ পঁহু ,
তুঁহু বিনে মাধব , বল্লভ , বান্ধব ,
আছয় কোন হমার !
পড়ল ভূমি'পর শ্যামচরণ ধরি ,
রাখল মুখ তছু শ্যামচরণ'পরি
উছসি উছসি কত কাঁদয়ি কাঁদয়ি
রজনী করল প্রভাত ।
মাধব বৈসল , মৃদু মধু হাসল ,
কত অশোয়াসবচন মিঠ ভাষল ,
মথুরাপুর যব যায়
করল বিষম পণ মানিনী রাধা ,
রোয়বে না সো , না দিবে বাধা —
কঠিনহিয়া সই , হাসয়ি হাসয়ি
শ্যামক করব বিদায় ।
মৃদু মৃদু গমনে আওল মাধা ,
বয়নপান তছু চাহল রাধা ,
চাহয়ি রহল স চাহয়ি রহল ,
দন্ড দন্ড সখি , চাহয়ি রহল ,
মন্দ মন্দ সখি , নয়নে বহল
বিন্দু বিন্দু জলধার ।
মৃদু মৃদু হাসে বৈঠল পাশে ,
কহল শ্যাম কত মৃদু মধু ভাষে ,
টুটয়ি গইল পণ , টুটইল মান ,
গদগদ আকুলব্যাকুলপ্রাণ ,
ফুকরয়ি উছসয়ি কাঁদল রাধা ,
গদগদ ভাষ নিকাশল আধা ,
শ্যামক চরণে বাহু পসারি ,
কহল — শ্যাম রে , শ্যাম হমারি ,
রহ তুঁহু , রহ তুঁহু , বঁধু গো , রহ তুঁহু ,
অনুখন সাথ সাথ রে রহ পঁহু ,
তুঁহু বিনে মাধব , বল্লভ , বান্ধব ,
আছয় কোন হমার !
পড়ল ভূমি'পর শ্যামচরণ ধরি ,
রাখল মুখ তছু শ্যামচরণ'পরি
উছসি উছসি কত কাঁদয়ি কাঁদয়ি
রজনী করল প্রভাত ।
মাধব বৈসল , মৃদু মধু হাসল ,
কত অশোয়াসবচন মিঠ ভাষল ,
১৭
বার বার সখি , বারণ করনু ,
ন যাও মথুরাধাম ।
বিসরি প্রেমদুখ রাজভোগ যথি
করত হমারই শ্যাম ।
ধিক তুঁহু দাম্ভিক , ধিক রসনা ধিক ,
লইলি কাহারই নাম ?
বোল তো সজনি , মথুরাঅধিপতি
সো কি হমারই শ্যাম ?
ধনকো শ্যাম সো , মথুরাপুরকো ,
রাজ্যমানকো হোয় ।
নহ পীরিতিকো , ব্রজকামিনীকো ,
নিচয় কহনু ময় তোয় ।
যব তুঁহু ঠারবি সো নব নরপতি
জনি রে করে অবমান ,
ছিন্নকুসুমসম ঝরব ধরা'পর ,
পলকে খোয়ব প্রাণ ।
বিসরল বিসরল সো সব বিসরল
বৃন্দাবন সুখসঙ্গ ,
নব নগরে সখি নবীন নাগর
উপজল নব নব রঙ্গ ।
ভানু কহত — অয়ি বিরহকাতরা
মনমে বাঁধহ থেহ ।
মুগুধা বালা , বুঝই বুঝলি না ,
হমার শ্যামক লেহ ।
ন যাও মথুরাধাম ।
বিসরি প্রেমদুখ রাজভোগ যথি
করত হমারই শ্যাম ।
ধিক তুঁহু দাম্ভিক , ধিক রসনা ধিক ,
লইলি কাহারই নাম ?
বোল তো সজনি , মথুরাঅধিপতি
সো কি হমারই শ্যাম ?
ধনকো শ্যাম সো , মথুরাপুরকো ,
রাজ্যমানকো হোয় ।
নহ পীরিতিকো , ব্রজকামিনীকো ,
নিচয় কহনু ময় তোয় ।
যব তুঁহু ঠারবি সো নব নরপতি
জনি রে করে অবমান ,
ছিন্নকুসুমসম ঝরব ধরা'পর ,
পলকে খোয়ব প্রাণ ।
বিসরল বিসরল সো সব বিসরল
বৃন্দাবন সুখসঙ্গ ,
নব নগরে সখি নবীন নাগর
উপজল নব নব রঙ্গ ।
ভানু কহত — অয়ি বিরহকাতরা
মনমে বাঁধহ থেহ ।
মুগুধা বালা , বুঝই বুঝলি না ,
হমার শ্যামক লেহ ।
১৮
হম যব না রব সজনী ,
নিভৃত বসন্ত - নিকুঞ্জবিতানে
আসবে নির্মল রজনী ,
মিলনপিপাসিত আসবে যব সখি
শ্যাম হমারি আশে ,
ফুকারবে যব রাধা রাধা
মুরলী ঊরধ শ্বাসে ,
যব সব গোপিনী আসবে ছুটই ,
যব হম আসব না ,
যব সব গোপিনী জাগবে চমকই ,
যব হম জাগব না ,
তব কি কুঞ্জপথ হমারি আশে
হেরবে আকুল শ্যাম ?
বন বন ফেরই সো কি ফুকারবে
রাধা রাধা নাম ?
না যমুনা , সো এক শ্যাম মম ,
শ্যামক শত শত নারী —
হম যব যাওব শত শত রাধা
চরণে রহবে তারি ।
তব সখি যমুনে , যাই নিকুঞ্জে ,
কাহ তয়াগব দে ?
হমারি লাগি এ বুন্দাবনমে ,
কহ সখি , রোয়ব কে ?
ভানু কহে চুপি — মানভরে রহ ,
আও বনে , ব্রজনারী ,
মিলবে শ্যামক থরথর আদর
ঝরঝর লোচনবারি ।
নিভৃত বসন্ত - নিকুঞ্জবিতানে
আসবে নির্মল রজনী ,
মিলনপিপাসিত আসবে যব সখি
শ্যাম হমারি আশে ,
ফুকারবে যব রাধা রাধা
মুরলী ঊরধ শ্বাসে ,
যব সব গোপিনী আসবে ছুটই ,
যব হম আসব না ,
যব সব গোপিনী জাগবে চমকই ,
যব হম জাগব না ,
তব কি কুঞ্জপথ হমারি আশে
হেরবে আকুল শ্যাম ?
বন বন ফেরই সো কি ফুকারবে
রাধা রাধা নাম ?
না যমুনা , সো এক শ্যাম মম ,
শ্যামক শত শত নারী —
হম যব যাওব শত শত রাধা
চরণে রহবে তারি ।
তব সখি যমুনে , যাই নিকুঞ্জে ,
কাহ তয়াগব দে ?
হমারি লাগি এ বুন্দাবনমে ,
কহ সখি , রোয়ব কে ?
ভানু কহে চুপি — মানভরে রহ ,
আও বনে , ব্রজনারী ,
মিলবে শ্যামক থরথর আদর
ঝরঝর লোচনবারি ।
১৯
মরণ রে ,
তুঁহু মম শ্যামসমান ।
মেঘবরণ তুঝ , মেঘজটাজুট ,
রক্ত কমল কর , রক্ত অধর - পুট ,
তাপ - বিমোচন করুণ কোর তব
মৃত্যু - অমৃত করে দান ।
তুঁহু মম শ্যামসমান ।
মরণ রে ,
শ্যাম তোঁহারই নাম !
চির বিসরল যব নিরদয় মাধব
তুঁহু ন ভইবি মোয় বাম ,
আকুল রাধা - রিঝ অতি জরজর ,
ঝরই নয়ন দউ অনুখন ঝরঝর ।
তুঁহু মম মাধব , তুঁহু মম দোসর ,
তুঁহু মম তাপ ঘুচাও ,
মরণ , তু আও রে আও ।
ভুজপাশে তব লহ সম্বোধয়ি ,
আঁখিপাত মঝু আসব মোদয়ি ,
কোরউপর তুঝ রোদয়ি রোদয়ি ,
নীদ ভরব সব দেহ ।
তুঁহু নহি বিসরবি , তুঁহু নহি ছোড়বি ,
রাধাহৃদয় তু কবহুঁ ন তোড়বি ,
হিয় হিয় রাখবি অনুদিন অনুখন ,
অতুলন তোঁহার লেহ ।
দূর সঙে তুঁহু বাঁশি বজাওসি ,
অনুখন ডাকসি , অনুখন ডাকসি
রাধা রাধা রাধা ।
দিবস ফুরাওল , অবহুঁ ম যাওব ,
বিরহতাপ তব অবহুঁ ঘুচাওব ,
তুঁহু মম শ্যামসমান ।
মেঘবরণ তুঝ , মেঘজটাজুট ,
রক্ত কমল কর , রক্ত অধর - পুট ,
তাপ - বিমোচন করুণ কোর তব
মৃত্যু - অমৃত করে দান ।
তুঁহু মম শ্যামসমান ।
মরণ রে ,
শ্যাম তোঁহারই নাম !
চির বিসরল যব নিরদয় মাধব
তুঁহু ন ভইবি মোয় বাম ,
আকুল রাধা - রিঝ অতি জরজর ,
ঝরই নয়ন দউ অনুখন ঝরঝর ।
তুঁহু মম মাধব , তুঁহু মম দোসর ,
তুঁহু মম তাপ ঘুচাও ,
মরণ , তু আও রে আও ।
ভুজপাশে তব লহ সম্বোধয়ি ,
আঁখিপাত মঝু আসব মোদয়ি ,
কোরউপর তুঝ রোদয়ি রোদয়ি ,
নীদ ভরব সব দেহ ।
তুঁহু নহি বিসরবি , তুঁহু নহি ছোড়বি ,
রাধাহৃদয় তু কবহুঁ ন তোড়বি ,
হিয় হিয় রাখবি অনুদিন অনুখন ,
অতুলন তোঁহার লেহ ।
দূর সঙে তুঁহু বাঁশি বজাওসি ,
অনুখন ডাকসি , অনুখন ডাকসি
রাধা রাধা রাধা ।
দিবস ফুরাওল , অবহুঁ ম যাওব ,
বিরহতাপ তব অবহুঁ ঘুচাওব ,
২০
কো তুঁহু বোলবি মোয় !
হৃদয়মাহ মঝু জাগসি অনুখন ,
আঁখউপর তুঁহু রচলহি আসন ,
অরুণ নয়ন তব মরমসঙে মম
নিমিখ ন অন্তর হোয় ।
কো তুঁহু বোলবি মোয় !
হৃদয়কমল তব চরণে টলমল ,
নয়নযুগল মম উছলে ছলছল ,
প্রেমপূর্ণ তনু পুলকে ঢলঢল
চাহে মিলাইতে তোয় ।
কো তুঁহু বোলবি মোয় !
বাঁশরিধ্বনি তুহ অমিয় গরল রে ,
হৃদয় বিদারয়ি হৃদয় হরল রে ,
আকুল কাকলি ভুবন ভরল রে ,
উতল প্রাণ উতরোয় ।
কো তুঁহু বোলবি মোয় !
হেরি হাসি তব মধুঋতু ধাওল ,
শুনয়ি বাঁশি তব পিককুল গাওল ,
বিকল ভ্রমরসম ত্রিভুবন আওল ,
চরণকমলযুগ ছোঁয় ।
কো তুহু বোলবি মোয় !
গোপবধূজন বিকশিতযৌবন ,
পুলকিত যমুনা , মুকুলিত উপবন ,
নীলনীর'পর ধীর সমীরণ ,
পলকে প্রাণমন খোয়
কো তুঁহু বোলবি মোয় !
হৃদয়মাহ মঝু জাগসি অনুখন ,
আঁখউপর তুঁহু রচলহি আসন ,
অরুণ নয়ন তব মরমসঙে মম
নিমিখ ন অন্তর হোয় ।
কো তুঁহু বোলবি মোয় !
হৃদয়কমল তব চরণে টলমল ,
নয়নযুগল মম উছলে ছলছল ,
প্রেমপূর্ণ তনু পুলকে ঢলঢল
চাহে মিলাইতে তোয় ।
কো তুঁহু বোলবি মোয় !
বাঁশরিধ্বনি তুহ অমিয় গরল রে ,
হৃদয় বিদারয়ি হৃদয় হরল রে ,
আকুল কাকলি ভুবন ভরল রে ,
উতল প্রাণ উতরোয় ।
কো তুঁহু বোলবি মোয় !
হেরি হাসি তব মধুঋতু ধাওল ,
শুনয়ি বাঁশি তব পিককুল গাওল ,
বিকল ভ্রমরসম ত্রিভুবন আওল ,
চরণকমলযুগ ছোঁয় ।
কো তুহু বোলবি মোয় !
গোপবধূজন বিকশিতযৌবন ,
পুলকিত যমুনা , মুকুলিত উপবন ,
নীলনীর'পর ধীর সমীরণ ,
পলকে প্রাণমন খোয়
কো তুঁহু বোলবি মোয় !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন